ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে মোশারফ হোসেন  (৪৫) নামে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফয়লা গ্রামের নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের হামজা গাজীর ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ অবস্থায় পানিতে পড়ে মৃত্যু হয়েছে তার।

এমবি