৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও ক্যাডার পদ না পাওয়া ৮১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি)জানান, উপেজেলা/ থানা নির্বাচন কর্মকর্তা পদে ৩৩ জন এবং সাব-রেজিস্ট্রার পদে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে ।
তবে তথ্য বিভ্রাট এবং ঠিকানা গরমিলের কারণে তিন জনের ফলাফল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ অনুযায়ী বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাপার পদে নিয়োগ দিচ্ছে পিএসসি।
৩৪তম বিসিএসে আট হাজার ৭৬৩ জন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও এদের মধ্য থেকে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে কমিশন।

এমএম