ফেনীর ছাগলনাইয়া পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৭০টি সিলমারা ব্যালট পেপার জব্দ করা হয়েছে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা ওই কেন্দ্রে জোর পূর্বক ৭০টি ব্যালট পেপারে সিল মারে। এ সময় কেন্দ্রের পুলিশ ব্যালট পেপারগুলো জব্দ করে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমজাদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ব্যালট পেপারগুলো বাতিল করেছি।’