যশোরের শার্শায় শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা সোমবার মেলার প্রথম দিন দুপুর ২:৩০ মিনিটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রটি শার্শা উপজেলা পরিষদের সামনে আয়োজিত মেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে শোভাযাত্রাতে উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলা পরিদর্শন করেন। এবারে মেলায় উপজেলার সরকারি, বেসরকারিসহ ৩৪ টি প্রতিষ্ঠানে ৩৩টি স্টল অংশ নিয়েছে।দুপুর তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

মেলা থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।শোভাযাত্রাটিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,যশোর জেলা পরিষদের সদস্য ইব্রহীম খলিল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম,উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুর ওয়াদুদ,শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।এরপর শার্শার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গুবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ এই স্লোগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নাসির/ এআই