বেনাপোলের হোটেল রজনীগন্ধা থেকে সাইফুল নামের এক যুবকের ঝুলন্তলাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ৮টায় বেনাপোল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
হোটেলে প্রদত্ত ঠিকানা অনুযায়ি নিহত সাইফুলের গ্রামের বাড়ি সাভারে, তার পিতার নাম মোতাহার হোসেন।
জানা যায়, গত ১৯/০১/২০১৭ তারিখে সাইফুল হোটেলের ২২ নং কক্ষটি ভাড়া নেয়। গত তিন দিন সে স্বাভাবিক ভাবে হোটেলে থাকে। আজ দুপুরের পর থেকে তার রুম বন্ধ দেখে হোটেল কর্তৃপক্ষ অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে রাত ৮টায় পুলিশ এসে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এবং সেখান থেকে তা উদ্ধার করে।
পোর্ট থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোটেল কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নাসির/জারিফ





