ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ শহরের বশারতউল্লাহর ছেলে এনায়েত হোসেন (৩৬), আমিন শেখের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫০), আব্দুস সালাম (৬২), শৈলকুপা উপজেলার আজিম মোল্লার ছেলে মুনজুর হোসেন (৩২), হরিণাকুণ্ডু উপজেলার মণ্ডলতোলা গ্রামের জলিল হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৫), কালীগঞ্জ শহরের মুনছুর আলীর ছেলে জামাল হোসেন (৩৭), কোটচাঁদপুর শহরের মাজেদুল হকের ছেলে নাজমুল হাসান (২২) ও হজরত আলীর ছেলে আলাউদ্দীনকে (৩০) আটক করা হয়েছে।

এছাড়া রাষ্ট্রদ্রোহিতার মামলা থাকায় মহেশপুর উপজেলা জামায়াতের পৌর আমির এবং হামিদপুর গ্রামের ইসমাইল হোসেন (৪৫), কোটচাঁদপুরে আবুল হাসেম (৪৫) ও হরিণাকুণ্ডু উপজেলার মণ্ডলতোলা গ্রামের আব্দুল কুদুসকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

এমকে