বাংলাদেশ বিমানবাহিনীর ১৬ দিনব্যাপী মহড়া আজ সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হয়েছে। চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বিভিন্ন যুদ্ধবিমান নিয়ে এই মহড়া শুরু হয়। মহড়াটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানের বৈমানিক ও বিভিন্ন পদবির সদস্য মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই মহড়া চলার কথা রয়েছে। এ মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল ও আকাশ থেকে আকাশে গোলাবর্ষণের অনুশীলন করবে।
এমএনজে





