নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গরুচোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি করেন। 

মামলায় ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের কচ্চবিয়া গ্রামের অজ্ঞাত ৩-৪শ’ লোককে আসামি করা হয়েছে। 

এদিকে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সদর উপজেলার পূর্ব মাইজচরা গ্রামের নিজাম, সুবর্ণচর উপজেলার কাটাবুনিয়া গ্রামের জাকির হোসেন ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার নেমুয়া গ্রামের কামাল হোসেন। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, গরুচোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ৩-৪শ’ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৃহস্পতিবার ভোরে গুরচোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।

এমএনজে