মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাড়াদিয়া বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় ২জন শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পরপরই বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

গাড়াদিয়া বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মহিদুর রহমান জানান, এক বৃদ্ধ দুই নাতনি নিয়ে চারিগ্রামে নিজ বাড়ি যাওয়ার জন্য গাড়াদিয়া বাসস্ট্যান্ডে ডাইভারশন (ভাঙা ব্রিজ) পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক শিশু দু’টিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুপুর সাড়ে ১২টায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করেছে,যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে নিশ্চিত করেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর