শারদীয় দূর্গা পূজার ৪দিন সরকারি ছুটির পর শনিবার সকাল থেকে স্থলবন্দর বেনাপোল দিয়ে ফের আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দর ও কাষ্টমসের কাজকর্ম চলছে। বন্দর গোডাউনে চলছে পণ্য লোড আনলোড।
দূর্গাপুজার ছুটির কারণে মঙ্গলবার থেকে শুক্রবার ৪ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকে । শনিবার থেকে শুরু হয়েছে পণ্য পরিবহণ।
বেনাপোল বন্দর পরিদর্শক মনির হোসেন বলেন, শনিবার সকাল থেকে শুরু হয়েছে আমদানি-রফতানি। কয়েক দিনের বন্ধ পুষিয়ে নিতে কাজ করছেন তারা।
নাসির/জেড





