খুলনায় টুটপাড়া কবর স্থান মোড়ে আলোচিত রাকিব হত্যার গ্যারেজে আগুন লেগে সকল মালা-মাল পুড়ে গেছে।
সোমবার সাড়ে ১১টায় শরীফ মটরস-এ ব্যাটারি বাস্ট হয়ে এ ঘটনা ঘটে।
স্থানিয় বাসিন্দাদের ফোন পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
প্রত্যাক্ষ্যদর্শিরা জানান, দোকানের মধ্যে রাখা গ্যাস সিলিন্ডার এবং ব্যাটারি বাস্ট হয়ে এ আগুন ধরে। পরে পাশে রাখা পেট্রোলে আগুন লাগার সাথে সাথে আগুন আরো ভয়ঙ্কর রুপ ধারন করে। এতে দোকানের সব মাল পুড়ে যায়। কিন্তু কোন মানুষের ক্ষতি হয়নি।
মামুন/জারিফ





