কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলামের ছেলে আমলা ইউনিয়ন যুবজোটের সাবেক আহ্বায়ক আইনুল ইসলাম হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবীতে ও হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

আজ মঙ্গলবার (২০ডিসেম্বর) বিকেল ৪টার দিকে স্খানীয় আমলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিহত আইনুল ইসলামের বাবা বীর মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিম, পৌর কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা জামাত আলী, নিহতের ভাই ময়নুল ইসলাম, মামুন আল হাসান, রজন আলী, মামা আব্দুল আজিজ, আফাজ আলীসহ কয়েকশ গ্রামবাসী ।

প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নে হাতুড়িপেটায় আইনুল ইসলাম (৩২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার (১৬ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনুল উপজেলার আমলা ইউনিয়নের শাহপুর গ্রামের মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলাম ছেলে। তিনি ইউনিয়ন যুবজোটের সাবেক আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়।

সবুজ/ এআই