বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার উদ্যোগে সীরাতুন্নবী (স) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর একটি মিলানয়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগরী সভাপতি মু. তারিকুর রহমান তারেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু.মুত্তাসিম বিল্লাহ। ইমরান খালিদের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুজাহিদুল আলম,হুমায়ন, ইকরাম,মোশাররফ আনসারি, আব্দুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিজেকে একজন জান্নাতি মানুষ হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই রাসূল (স) এর আদর্শ অনুসরণ করতে হবে, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রত্যেকটা জনশক্তিকে রাসূল (স) এর আদর্শ মেনে চলতে হবে।
নাজিব





