কুষ্টিয়ায় ভেড়ামারায় হাসানুল হক ইনুর পক্ষে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে নৌকার মিছিলে বোমা হামলায় অন্তত ১২ জন আহত হয়েছে।

গতকাল রাত সাড়ে ৮ টার দিকে এই হামলায়। ভেড়ামারা থানার ওসি খন্দকার শামিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনাটি ভেড়ামারা থানার ৩ নং ব্রিজ এলাকায় ঘটে। আহতের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়।

জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন বলেন, রাতে ভেড়ামারায় থানায় নৌকার পক্ষে মিছিল বের করার কিছুক্ষণ পর এই বোমা হামলা হয়। এতে জাসদের প্রায় ১২ জন কর্মী আহত হয়েছে।

এ ঘটনায় কুষ্টিয়ার ভেড়ামারা থানায় একটি মামলা করা হয়েছে।


জেড