নাশকতার মামলায় সাভারের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে রাজধানীর পরীবাগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি-জামায়াতের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে গাড়িতে অগ্নিসংযোগসহ বেশ কিছু নাশকতার অভিযোগে সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এআই





