বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের হকতুল্লা গ্রামে ইউএসএআইডি- এর অর্থায়নে পুষ্টি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।
বুধবার সকাল ৯টার দিকে তিনি এই প্রকল্প পরিদর্শন করেন।
মজিনা সেখানে একপি ফারমার স্কুল, কৃষকের বসত বাড়ির আঙ্গিনায় উৎপাদিত বিভিন্ন ধরনের সব্জি, পুকুরে চাষকৃত হরেক প্রজাতির মাছ, হাঁস-মুরগী পালন প্রভৃতি কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি সেখানে উপস্থিত প্রকল্পের সুবিধাভোগী কয়েকজন নারীর সঙ্গে কথা বলেন। ইউএসএইডের সহায়তাপুষ্ট এ প্রকল্প কোডেক বাস্তবায়ন করছে।
এসময় অন্যদের মধ্যে ইউএসএইড‘র কৃষি কর্মকর্তা এন্ড্রু রিড, যোগাযোগ কর্মকর্তা ওয়াসিফ হাসান, দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোহসিন, কান্ট্রি ম্যানেজার এ্যারন হকিন্স, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. আলী রেজা, বরিশাল বিভাগীয় ম্যানেজার ইয়াসির আরাফাত, পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার ও পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি উপস্থিত ছিলেন।
রাষ্টদূত প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ প্রকল্পের সুবিধাভোগীরা তাদের বাড়ির আঙ্গিনায় পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যমে পুষ্টিহীনতা দুর করতে কাজ করছেন এবং এটা দেখে তিনি অবিভূত।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]