নোয়াখালীর সুবর্ণচরের প্রথম প্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী চরজব্বার ডিগ্রী কলেজ জাতীয়করণে উপজেলাবাসীর উদ্যোগে চরজুবিলী হারিছ চৌধুরীর বাজারে আনন্দমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার রাতে ছিদ্দিক চত্বর থেকে প্রায় দুই সহস্রাধিক ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ মিছিলে যোগ দেয়।পরে আনন্দ মিছিলটি হারিছ চৌধুরী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছিদ্দিক চত্বরে জনসভায় মিলিত হয়।

জনসভায় বক্তব্য রাখেন, চরজব্বার থানা উন্নয়ন পরিষদ সভাপতি মোহাম্মদ সহিদ উল্লাহ বাচ্চু, সুবর্নচর উপজেলা সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মো: ছালেহ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জাহাঙীর হোসেন নিপু, সুবর্ণচর উপজেলা যুবদল সভাপতি নিজাম উদ্দিন ফারুক, সুবর্ণচর উপজেলাবাসী আহবায়ক কমিটি সদস্য চট্টগ্রাম কাজী নজরুল ইসলাম প্রমূখ।

বক্তারা কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী কে অভিনন্দন জানান।

সোহেল / এসএম