আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সন্ধ্যা থেকেরাজধানীতে ১৩প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত রাজধানী জুড়ে ১৩ প্লাটুন বিজিবি মোতায়ন থাকবে বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরে গনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির কার্যকর করার পর সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

রাজধানীতে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।

এমআর