সীমান্তে নারী-শিশু পাচার ও চোরাচালান বন্ধের জন্য সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলার দামুড়হুদার জগন্নাথপুর ও জীবননগরের বেনীপুর সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান, চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান।

তিনি জানান, এদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত জীবননগরের বেনীপুর সীমান্তের ৬১ মেইন পিলারে ৭ সাব পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. রুস্তম আলী।

বিএসএফের পক্ষে ছিলেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমেশ চন্দ্র।

এদিকে, সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত দামুড়হুদার জগন্নাথপুর সীমান্তের ৯৬ মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ’র মধ্যে আরেকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিজিবির পক্ষে ছিলেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মো. আব্দুর রহমান।

দুটো পতাকা বৈঠকেই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান, লে. কর্নেল এসএম মনিরুজ্জামান।

কেএইচ