চলমান অবরোধে নোয়াখালীতে পুলিশি পাহারায় যাওয়া পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের চালক ও সহকারী ট্রাক থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন।

শনিবার রাতে জেলা শহর মাইজদীর পৌরকল্যাণ উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি পাহারায় রাতে পণ্যবাহী কয়েকটি ট্রাক, পিকআপ ভ্যান জেলা শহর মাইজদী থেকে সোনাপুরের দিকে যাচ্ছিল। নোয়াখালী শহরের পৌরকল্যাণ উচ্চবিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা পণ্যবাহী একটি ট্রাকের সামনের অংশে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় ট্রাক থেকে নামতে গিয়ে চালক ও তার সহকারী আহত হন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমকে