প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নেত্রকোনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে হুমায়ূন স্মৃতি সংসদের উদ্যোগে মোক্তারপাড়া এলাকার জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এতে লেখক, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এর আগে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হুমায়ূন স্মৃতি সংসদের সভাপতি তানভীর জাহান চৌধুরীর সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।
সভায় বক্তব্য রাখেন- কবি আল আজাদ, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমুখ।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





