গাইবান্ধার সাঘাটায় প্রেমিকার পরিবারের নির্মম নির্যাতনে সুজন (১৬) নামের স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর সাথালিয়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কচুয়াহাট গ্রামের তারা মিয়ার পুত্র কচুয়াহাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সুজন মিয়া পার্শ্ববর্তী উত্তর সাথালিয়া গ্রামের জেনারুলের কন্যা কচুয়াহাট শহীদ এইচ.আর.এম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জুনিয়ার সাথে প্রেম করে।
জুনিয়ার পরিবার এ ঘটনা মেনে নিতে না পেরে কৌশলে সুজন কে ডেকে নিয়ে নির্জন স্থানে শারীরিক নির্যাতন চালায়। এতে ঘটনাস্থলে সুজনের দেহ অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পরে।
সংবাদ পেয়ে সুজনের পরিবার এলাকাবাসীর সহযোগিতায় সুজন কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এমবি





