নীলফামারীর জলঢাকা উপজেলার কালিগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডোমার উপজেলার ডাকবাংলা কাজীপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী জাকির হোসেন (৫০) ও ডোমার উপজেলার আন্ধারুর মোড় এলাকার গোলাম মোস্তফার ছেলে পিকআপভ্যানচালক আব্দুল কালাম (৩৫)।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইমান এ তথ্য নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।
ওএফ





