মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

আজ সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী মাওয়াগামী গাংচিল পরিবহনের অপর আরেকটি বাসের এ মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, নিহতদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে ও আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

এ ব্যাপারে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামসুজ্জামান বাবু জানান, রেকারিংয়ের গাড়ি দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমবি