জেলা আইনজীবী সমিতির সভাপতি গোবিন্দ্র কুমার রায় চৌধুরী (৫৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পিরোজপুর শহরতলীর রায়েরকাঠী এলাকায় নিজ বাড়িতে ফ্রিজের বিদ্যুৎ লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুতায়িত হন।

এ সময় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এম আর