লমনিরহাটের আদিতমারীতে তিস্তা নদীতে গোসল করতে নেমে আহাদ (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার গোবর্দ্ধন স্প্যার বাঁধে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু আব্দুল আহাদ ওই উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া মিঠুবাবুটারী এলাকার আমিনুর রহমানের ছেলে ও ছাত্রলীগ’র কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মিজানের খালাত ভাই।
মহিষখোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, বাবা মায়ের সাথে গোবর্দ্ধন ১ নং স্প্যার বাঁধের ব্রীজে ধান শুকাতে আসে আহাদ। ওই সময় স্থানীয় কয়েকজন শিশুসহ ব্রীজের নিচে তিস্তায় গোসল করতে নামে আহাদ। এ সময় হঠাৎ সে গভির পানিতে ডুবে যায়। পরে তার সঙ্গিদের আত্মচিৎকারে স্থানীয়রা ৩ ঘন্টা খোজা খুজি করেও তার কোন খোঁজ পাননি। অবশেষে মাছ ধরার জাল ফেলেও উদ্ধার হয়নি শিশু আহাদ।
নুরনবী/এমই





