কুড়িগ্রাম শহরের চড়ুয়াপাড়ায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪৩) ও আব্দুল খালেক (৪৫) নামে দু’শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে ওই গ্রামের মনিরের বাড়িতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, আব্দুল খালেক ও আব্দুর রহমান শহরের চড়ুয়াপাড়ায় মনিরের বাড়িতে কাজ করতে যায়।
সেখানে সুপারি গাছ তুলে অন্যত্র স্থাপন করার সময় গাছ হেলে পরে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
এএস





