মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলাদ মিয়া (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কাউকাপন গ্রামে এ ঘটনা ঘটে। মিলাদ মিয়া কাউকাপন গ্রামের দিনমজুর লেবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী মাহমুদ আলী ফটিকের মতবিনিময় সভা ছিল। সেই সভায় কাউকাপন বাজারের লাইন থেকে বিদ্যুৎ লাইনের সংযোগ নেওয়া হয়। সভা শেষে সংযোগটি বিছিন্ন না করায় মঙ্গলবার ভোরে মিলাদ মিয়া লাইনের নিচ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) শামছুদ্দোহা জানান, এ ব্যাপারে আইনআনুগ ব্যাবস্থা নেওয়া হবে।

এমই