চুয়াডাঙ্গার পুড়াপাড়ায় টেম্পু ও ইঞ্জিন চালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে পুলিশ ও আসামিসহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- পুলিশ সদস্য আলাউদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৩৬), বাবুল আহম্মেদ (৩৩) এবং আসামিরা হলো- মনিরুল ইসলাম (৪০),মিনাজুল (৩৬) ও আব্দুল্লাহ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী পুলিশ ৩ আসামিকে নিয়ে টেম্পু করে পুড়াপাড়া নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা আহত হন।
তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
জীবননগর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইকবাল আহম্মেদ জানান, ৩ আসামিকে চুয়াডাঙ্গা আদালতে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





