ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের বার্ষিক সাধারন সভায় যোগদানের উদ্দেশ্যে সোমবার রাতে ঢাকা ছাড়ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আগামি ১৩ জুন শনিবার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এই সভা ৭ থেকে ১১ জুন পর্যন্ত হওয়ার কথা থাকলেও অর্থমন্ত্রী ১০-১১ জুন তারিখে মোজাম্বিকের রাজধানী মাপুটোর জোয়াকিম সিসানো আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য দুইদিনব্যাপি ‘বোর্ড অব গভর্নরস’-এর বৈঠকে অংশ গ্রহণ করবেন।

এআর