ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯-এ ফোন পেয়েরাজধানীর শাহবাগ চাঁনখারপুল এলাকা থেকে দুইদিন বয়সী এক অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন বার্ন ইউনিট সংলগ্ন ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখেসুজন মাহমুদ নামে এক পথচারী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায়। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে ছুটে আসে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, দেখে মনে হচ্ছে, মৃত ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন।

আশেপাশের লোকজন তার পরিচয় বলতে পারছেন না। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএস