ফেনীর ফুলগাজী উপজেলা চেয়্যারম্যান একরামুল হক একরামের হত্যার প্রায় তিন মাস পর তার শূন্য পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২১ সেম্টেম্বর ওই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফেনী জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র মতে, ১৩ আগস্ট কমিশনের উপ সচিব শাজাহান খান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান পদে উপ নির্বাচন ২১ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এছাড়াও একই দিন খুলনার দিঘলিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে ২০ মে ফেনী শহরের জনাকীর্ণ সড়কে প্রকাশ্যে কুপিয়ে, গুলিকরে ও তাকে বহনকারী গাড়িসহ পুড়িয়ে হত্যাকরে সন্ত্রাসীরা।
এ ঘটনায় ৩৪ থেকে ৩৫ জনের নামে মামলা দায়ের করে তার ভাই রেজাউল হক জসিম।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





