লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. সবুজ নামের এক যুবদল নেতাকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত সবুজ কুশাখালী ইউনিয়নের সিলাধী গ্রামর আবু তাহেরের ছেলে ও ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ সিলাধী গ্রামে এ ঘটনা ঘটে নিশ্চিত করেন লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া।
তিনি জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সবুজকে গলা কেটে হত্যা করেছে তার প্রতিপক্ষ লোকজন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বেলাল হোসেনসহ চারজনকে আটক করা হয়েছে।
এমআর





