অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১০ বাংলাদেশী নারী শিশুকে আজ শনিবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আ: রহিম জানান, ভারত’র হরিদাসপুর সীমান্তে গতরাত সাড়ে ১০টায় ৭ শিশু, ২ নারী ও এক পুরুষকে আটক করে বিএসএফ। আজ সকালে বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে হস্থান্তর করে।
তিনি আরো জানান, তারা ভালো কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে গিয়ে সেখানকার হরিদাসপুর সীমান্তে বিএসএফ সদস্যদের হাতে আটক হয় তারা।
পরবর্তীতে বিএসএফ মানবিক কারণে ভারতীয় পুলিশের হাতে তাদের তুলে না দিয়ে বিজিবি সদস্যদের কাছে ফেরত দেয়। বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এসএইচ





