অবৈধ পথে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোলের আমড়াখালী ও শিকড়ি বটতলা থেকে রোববার রাতে শিশুসহ ২৪ নারী পুরুষকে আটক করেছে বিজিবি।

২৬ বিজিবি বেনাপোল কোম্পানি সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, শিশুসহ বেশ কিছু নারী পুরুষ অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য বেনাপোলে অবস্থান করছে।এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোস্ট ও শিকড়ি বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে শিশুসহ ২৪ জন নারী পুরুষকে আটক করতে সক্ষম হয়।

এসময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে ১৯ জন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছে।

এদের বাড়ি বরিশাল, পিরোজপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

ঢাকা,১সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ