চাঁদাবাজির মামলা তুলে না নেয়ায় প্রিয়পাখি (৫৪) নামে এক গৃহবধূর ওপর এসিড হামলা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে এ ঘটনা ঘটে।
প্রিয়পাখি জানান, তার ছেলে আনোয়ার হোসেন দীর্ঘদিন লন্ডনে ছিলেন। সম্প্রতি সে দেশে ফেরে। এরপর ওই এলাকার হাবিব, শাহ আলমসহ কয়েকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়। মামলা তুলে নিতে তাদের হুমকি দেয়া হয়। রাতে ওই এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি। পশ্চিমপাড়ায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে মারে।
এতে তার ডান হাত ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। প্রিয়পাখির অভিযোগ, যারা চাঁদার দাবি করেছিল, তারাই এ কাজ করতে পারে।
এআর





