বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরে একটি জাহাজের কয়েকজন নাবিকের করোনা উপসর্গ দেখা দিয়েছে।

ফলে জাহাজটির ২১ নাবিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এরপর থেকে এমভি সেরেন জুনিপার নামে সারবাহী জাহাজটির পণ্য খালাস বন্ধ রয়েছে।

জাহাজের ২১ নাবিকের মধ্যে ১৬ জন ফিলিপাইনের, ৩ জন ইউক্রেনের, ১ জন রাশিয়ার ও ১ জন রোমানিয়ার বলে জানা যায়।

আজ সোমবার (২৩ আগস্ট) চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জাহাজটির ২১ নাবিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আপাতত বন্ধ রয়েছে বহির্নোঙরে থাকা জাহাজটির পণ্য খালাস।

উপসর্গ থাকা নাবিকদের স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ১২ আগস্ট চীনের ন্যানটং বন্দর থেকে আসা বাহামার পতাকাবাহী জাহাজটি ৪৬ হাজার ৩০০ টন ডিএপি সার নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছায় ।

এইচএন