বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আলবদর ও দেশদ্রোহী রাজাকারদের দোসর খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনাকালে দেশের উন্নতি করতে পারেনি। দেশকে পিছিয়ে দিয়েছে। আজ শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখছে বিশ্ববাসি। আর খালেদা জিয়া চোখের অপারেশন করে এসে দেশের উন্নয়ন দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে।

শুক্রবার (২ জুন) বিকেলে বেনাপোল চেকপোষ্ট প্যাসেজ্ঞার টার্মিনাল উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, দেশে আজ ৪ লাখ কোটি টাকার বাজেট হয়। ২০৪১ সালের আগেই উন্নতশীল দেশে পরিনত হবে বাংলাদেশ। আর এজন্য দেশের ২৪টি স্থল ও নৌ-বন্দরের কার্য্যক্রম গতিশীল করা হচ্ছে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্টিত সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অশোক মাধোব রায় সচিন নৌ-পরিবহন মন্ত্রনালয়। যশোর ৪৯ বিজিবি সিও লে. কের্নল আরিফুল হক, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। পরে মন্ত্রী কাষ্টম ইমিগ্রেশন এলাকা ঘুরে দেখেন।

নাছির/এমবি