বাংলাদেশ ১ম বারের মত টেস্টে ইংলিশদেরকে হারিয়ে কাল জয় উদযাপন করেছে। আজ ঢাকা টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করা মুশফিকবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিসভা।

এর আগে জয় উদযাপন এবং টাইগারদের রোববার রাতেই শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার টাইগারদের জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

রোববার ইতিহাস গড়ে টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের ঘূর্ণিতে তিন দিনেই ফলাফল নিজেদের করে নেয় মুশফিক বাহিনী।

মিরাজ ও সাকিবের যুগলবন্দিতে ১০ উইকেট তুলে নিয়ে ইংলিশদের ১০৮ রানের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিকরা। এই জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় আসে।

এআই