কুষ্টিয়ার মিরপুর মাহমুদা চৌধুরী কলেজকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে সুবাসের উদ্যোগে এবং এইড, আলো, লতা, দ্বীপ, কেআরডিও, বনফুল এবং তামাক বিরোধী জোটের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ধূমপানমুক্ত কলেজ ক্যাম্পাস ক্যাম্পইন প্রচারাভিযানে অংশ হিসেবে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুবাসের সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান বলেন, ধূমপানের কারণে ক্যানসারসহ মারাত্মক ব্যাধি হয়। ফলে এ ধরনের মারাত্মক রোগের কারণে মানুষের মৃত্যু অনিবার্য। তাই সুস্থ জীবনযাপনের জন্য ধূমপানমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময়ে তিনি মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ ক্যাম্পসকে ধূমপানমুক্ত ঘোষণা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনে আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, আলো সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, এইডর পিও এম এম মিজান পারভেজ প্রমুখ।
আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যা লি বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





