চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে ৩২০ কার্টুন অনোনুমোদিত বিদেশী সিগারেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে সিগারেটগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার উম্মে নাহিদা আক্তার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শারজা থেকে ইওয়াই০৯৬৯ একটি বিমানে করে শাহ আমানতে অবতরণ করে।

এখবরে অভিযান চালিয়ে ব্লাক ব্র্যান্ডের সিগারেট গুলো উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি বলে জানান তিনি।

শুল্ক গোয়েন্দা বিভাগ গত এক সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে ৪ হাজার ৬৭ কার্টুন বিদেশী অনুনোমোদিত সিগারেট উদ্ধার করেছে বলেও জানান তিনি।

জেইউ/এসএইচ