সাভারে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসস্ট্যান্ড পার হচ্ছিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এমই