পর্যটন জাতীয় উন্নয়নেও ভূমিকা রাখবে মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন আমাদের শুধু আনন্দ ও বিনোদন নয়, এটি আমাদের জাতীয় আয় বৃদ্ধির মাধ্যম হতে পারে।
তিনি বলেন, ২০১৫ সালে সব মানুষের মধ্যে আমাদের নিজস্ব পর্যটন শিল্পকে পরিচয় করে দেয়া হবে। আর দেশের দর্শনীয় স্থানগুলোকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ারও উদ্যোগ নেয়া হবে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার এক বর্নাঢ্য র্যালিতে শেষে তিনি এসব কথা বলেন।
এ আগে দেশের পর্যটন শিল্পকে তুলে ধরতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) ও বাংলাদেশ পযর্টন করপোরেশন এক বনার্ঢ র্যালির আয়োজন করে।
র্যালিটি সকাল সাড়ে ৮টায় রাজধানীর মৎস ভবন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হয়।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





