বগুড়ার গাবতলীতে মোখলেছার রহমান নামের এক ব্যাক্তিতে পিটিয়ে হত্যার অভিযোগে গাবতলী মডেল থানার ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সবুর ও কনস্টেবল আব্দুর রহমান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এঘটনায় তাকে প্রধাণ করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার (এএসপি এ-সার্কেল) সরফরাজ আহম্মেদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ও গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন।
স্থানিয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার সদরের ছয়মাইল নামক স্থানে মোখলেছার রহমানকে গাবতলী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সবুর ও কনস্টেবল আব্দুর রহমান আটক করেন। পরে পুলিশ তাকে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই এক পর্যায়ে পুলিশ ওই ব্যক্তিকে লাথি মারেন এবং পেটান। এতে মাটিতে লুটিয়ে পড়েন মোখলেছার রহমান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এআই
জাতীয়
হত্যার অভিযোগে বগুড়ায় ২ পুলিশ বরখাস্ত
বগুড়ার গাবতলীতে মোখলেছার রহমান নামের এক ব্যাক্তিতে পিটিয়ে হত্যার অভিযোগে গাবতলী মডেল থানার ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত





