লালমনিরহাটের হাতীবান্ধায় মানিক মিয়া (১৯) নামে এক কলেজ ছাত্রের প্রাণ কেড়ে নিল ঘতক ট্রাক। নিহত মানিক উপজেলার নজরুল ইসলাম নজুর ছেলে। সে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
আজ সোমবার (০৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকের বাবা নজরুল ছ-মেইলের মিস্ত্রি। সে দিঘীরহাট এলাকায় একটি ছ-মেইলে কাজ করে। সোমবার সন্ধ্যায় মানিক তার বাবার সাথে দেখা করার জন্য বাই সাইকেল যোগে ছ-মেইলের যাচ্ছিল। যাওয়ার পথে সাব রেজিস্ট্রি অফিস এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
এ সময় স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
নস/এএস





