সিরাজগঞ্জের কামারখন্দে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল হালিম সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি 'ডাকাত' এবং 'শীর্ষ সন্ত্রাসী'। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের আরও দুই সদস্য।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চক শাহবাজপুর উত্তরপাড়া ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম কামারখন্দ উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের মৃত কামাল সরকারের ছেলে।

র‍্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন ( পিএসসি) জানান, মঙ্গলবার গভীর রাতে ঝাঐল ওভারব্রিজ এলাকায় সংঘবদ্ধ একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে আব্দুল হালিমের লাশ উদ্ধার করা হয়।

জারিফ