রাজধানীর সিদ্ধেশ্বরীতে ৯ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মর্জিনা (১৬) নামের এক গৃহকর্মী মারা গেছেন।বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোনোয়ারা হাসাপাতালের পাশে একটি ভবনের আট তলায় মারুফ রেজা নামের এক ব্যক্তির বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন মর্জিনা।
বাড়ির দারোয়ান রফিক জানান, বুধবার সকালে মর্জিনা ছাদ থেকে পরে গুরুতর আহত হয়।
আহতাবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।নিহতের লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





