রাজধানীর নাবিস্কো মোড়ে বলাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগুন দিয়েছে অবরোধ ও হরতালকারীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাসটি নাবিস্কো মোড় অতিক্রম করছিল। এসময় দুর্বৃত্তরা বাসের পেছন দিকে আগুন ধরিয়ে দেয়। এতে আতঙ্কিত হয়ে যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যান। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আমজাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নেভায়। 

জেআই