মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়া ৩ নম্বর ফেরি ঘাটের সংযোগ সড়কসহ ৮টি দোকানঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

পদ্মার আকস্মিক ভাঙনে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফলে মাওয়া ৩ নম্বর ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে। থেমে থেমে ভাঙ্গন অব্যাহত থাকায় মাওয়া ঘাট এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ পিরিদর্শক (এসআই) খন্দকার খালিত হোসেন গণমাধ্যমকে জানান, পদ্মার প্রচন্ড স্রোতের তোড়ে রাত ৯টার দিকে মাওয়া ৩ নম্বর রো রো ফেরিঘাটের সংযোগ সড়ক ও ৬টি দোকান এবং ২টি হোটেল মুহূর্তের মধ্যে পদ্মার গর্ভে চলে গেছে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ