ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে রওনা হয়েছিল। পথিমধ্যে মাদুরা দ্বীপের কাছে সমুদ্রপথে পৌঁছালে হঠাৎ করেই জাহাজে আগুনের সূত্রপাত ঘটে। বিপদ বুঝে ক্যাপ্টেন তৎক্ষণাৎ সংকেত পাঠান, তবে অল্প সময়ের মধ্যেই পুরো জাহাজে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রচারিত দৃশ্যে দেখা যায়, ফেরিটির ওপরের অংশ থেকে ঘন কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে বের হচ্ছে এবং প্রাণের ভয়ে যাত্রীরা লাইফ জ্যাকেট পরে জাহাজের সামনের অংশে ও লাইফবোটে আশ্রয়ের চেষ্টা করছেন। জীবন বাঁচাতে অনেককে সমুদ্রে লাফিয়ে পড়তেও দেখা যায়।

দুর্ঘটনার খবর পেয়েই কোস্টগার্ড, নৌবাহিনী এবং স্থানীয় উদ্ধারকারী দল যৌথভাবে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেছে। আশপাশে থাকা কয়েকটি পণ্যবাহী ও যাত্রীবাহী জাহাজও দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে সমুদ্র থেকে সাঁতরে ভেসে থাকা অনেক যাত্রীকে উদ্ধার করে।

কর্মকর্তারা জানিয়েছেন, ৪১ জন নিখোঁজ ব্যক্তির সন্ধানে সমুদ্রে বিস্তৃত এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক অবস্থায় অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

এস